স্টাফ রিপোর্টার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪৬:৩০ প্রিন্ট সংস্করণ
বিভিন্ন ক্ষেত্রে শিবিরকে মিথ্যা অপবাদ দিয়ে ঘায়েল করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বায়তুল মাল বিষয়ক সম্পাদক ও সারিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব ছাত্র সমাজের। আর ইসলামী ছাত্র শিবির দেশের ছাত্র সমাজকে সোনার ছেলে হিসেবে তৈরী করে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বগুড়ার সারিয়াকান্দি কলেজ ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম।
সারিয়াকান্দি কলেজ শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা (পূর্ব) সভাপতি জোবায়ের আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, সহ সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা শিবির সভাপতি আসিফ খাঁন, সেক্রেটারি আবতাহি বুরহান মাহি সহ জেলা ও উপজেলার সাবেক ও বর্তমান নেতাকর্মী বৃন্দ।
মোঃ রাশেদ মিয়া /এমআই




















