প্রচ্ছদ

খালে অবৈধ বাঁধ,দখল মুক্ত করলেন স্থানীয় জনতা

  আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ  ১২ মার্চ ২০২৫ , ৯:২০:৫৭ প্রিন্ট সংস্করণ

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রাম সংলগ্ন শিংখালী খালে অবৈধভাবে  বাঁধ দিয়ে স্থাণীয় কিছু প্রভাবশালীরা ১৭ বছর  ধরে মাছ চাষ করতো। এমনকি সাধারন মানুষদের খালের পানি ব্যবহার করতে দিতোনা তারা।
মঙ্গলবার দুপুরে অএ এলাকার জনপ্রতিনিধি, বিএনপি নেতারা এবং স্থানীয় জনতা অবৈধভাবে বাঁধ দেয়া খালটি মুক্ত করেন।
এসময় আমতলী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফিরোজ খান তাপস, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. হিমু আকন, সাবেক ইউপি সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক  মো. জসিম হাওলাদার , সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিদা বেগম,আমতলী উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. রিয়াদ খান, আমতলী সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনাম সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোলায়মান গাজীসহ ভুক্তভোগির সকলের জন্য খাল উন্মুক্ত করে দেন।
আমতলী সদর ইউনিয়ন যুবদল সভাপতি  ২ নংওর্য়াড ইউপি সদস্য মো. ফিরোজ খান তাপস বলেন, স্থানীয় কিছু  আওয়ামী পন্থি লোক  শিংখালী  খালে বাঁধ দিয়ে  দীর্ঘদিন যাবৎ  মাছ চাষ করতো। সাধারন মানুষদের খালের পানি ব্যবহার করতে দিতোনা। তাই জনসাধারনের অভিযোগে ভিত্তিত্বে জনপ্রতিনিধি হিসাবে জনগনকে সাথে নিয়ে  মঙ্গলবার  দুপুরের সময় খালের বাঁধ কেটে সকলের জন্য  জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ।
স্থানীয়রা জানিয়েছেন খালটি কাটার ফলে আমাদের দীর্ঘদিনের দাবী পূরন হয়েছে।
মেহেদী হাসান /এমআই

আরও খবর

Sponsered content