প্রচ্ছদ

চুনারুঘাটের গুইবিল সীমান্তে ভারতীয় গরু আটক

  চুনারুঘাট প্রতিনিধি হবিগঞ্জ প্রতিনিধিঃ ১৯ মার্চ ২০২৫ , ৭:৩৪:২৬ প্রিন্ট সংস্করণ

চুনারুঘাট সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৯ মার্চ ভোরে গুইবিল বিওপি’র একটি বিশেষ টহল দল নায়েক সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ভুলনা চা বাগান নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪টি গরু আটক করে।

অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ০২ টি ষাড় গরু এবং ১ টি গাভী (বাছুরসহ) আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৩,০৫,০০০/- (তিন লক্ষ পাঁচ হাজার) টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত গরুর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।তিনি আরও বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, চোরাচালান প্রতিরোধে জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে জানাতে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ ধরনের অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির এই কার্যক্রম সীমান্ত নিরাপত্তা ও দেশের চোরাচালান প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।

এমআই

আরও খবর

Sponsered content