প্রচ্ছদ » প্রচ্ছদ » আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোঃ নুরুজ্জামান শেখঃ ১২ এপ্রিল ২০২৫ , ৫:৫১:৩৪প্রিন্ট
সংস্করণ
টঙ্গীতে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গাজীপুর মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশরাফ সেতু কমপ্লেক্স এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, বিএনপির নেতা আমিনুল ইসলাম লিটু, গাজী ওমর ফারুক, মামুনুর রশিদ পাঠান, সাজ্জাদ, চঞ্চল মিয়া, জাহিদুল ইসলাম পলাশ, মো. আলী হোসেন, যুবদল নেতা অপু, ফরহাদ হোসেন, হাবিব মোল্লা, মোহাম্মদ আরিফ, রুবেল, বিক্রম, আলকাস, সাজিদ, নুরু মিয়া, ফিরোজ মিয়া ও মহসিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিকে, একই সময়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্থানীয় ৪৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার শফি উদ্দিন সফির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দত্তপাড়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট গিয়ে শেষ হয়।
অপরদিকে, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাজমুল হাসান নাঈম, রাশেদুল ইসলাম বাবু, সোলাইমান কবির, বিপ্লব সরকার, জহিরুল হুদা বাবু, উজ্জল সরকার, আশরাফুল ইসলাম, লিটনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা পর্যন্ত গিয়ে টঙ্গীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
সমাবেশে বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ বক্তব্যে বলেন, পতিত সরকারের নেতা খুনি শেখ হাসিনা তার নেতাকর্মীদের গোপনে এই দেশকে অস্থিতিশীল করার জন্য মেসেজের মাধ্যমে নানা ষড়যন্ত্র করছে। তারা দেশের গার্মেন্টস ফ্যাক্টরি ধ্বংস করার পায়তারা করছে। স্বৈরাচারী সরকারকে জনগণ প্রত্যাখ্যান করলেও তাদের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের অরাজকতা সৃষ্টি পাঁয়তারাকে আমরা কঠিন হস্তে রুখে দিব।