আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২৬ অক্টোবর ২০২৫ , ১০:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নির্দেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনটি ওয়ার্ডে আলাদা আলাদা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক খোকন।
সভায় সভাপতিত্ব করেন রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিঠু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তারিকুল ইসলাম রিপন শাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র নেতা বখতিয়ার পান্না মোল্লা, মনির মোল্লা, ফয়জুল হক বাবু, বিল্লাল ফকির, আকাশ মাহামুদ রুবেল, মানিক মোল্লা, সিরাজ মোল্লা, ইসমাইল পাইক, মনির ফকির, জসিম উদ্দিন শাহ, কামাল শাহ, রিপন বেপারী, রাসেল হাওলাদার, কাজী মো. মনিরুজ্জামান, মো. সোহাগ মিয়া, কিবরিয়া মিয়া, মনিরুল আকন, রিপন বখতিয়ার, সাইফুল মোল্লা, জাহাঙ্গীর আলম রানা, আলী আজগর মোল্লা, দোলন মারুফসহ আরও অনেকে।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।











