বিনোদন

প্যারিসে বিয়ে করলেন ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে’ থিলেন ব্লন্ডো

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১১:১৯:৪১ প্রিন্ট সংস্করণ

দুইবার ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে’ হিসেবে স্বীকৃতি পাওয়া ফরাসি মডেল থিলেন ব্লন্ডো তার দীর্ঘদিনের সঙ্গী বেন আটালকে বিয়ে করেছেন। ২৫ বছর বয়সী থিলেন সোমবার প্যারিসের মেয়রি দু সেজিয়েম আরঁদিসমঁ (১৬তম আরঁদিসমঁর টাউন হল)–এ আয়োজিত এক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, গ্রিসে রোমান্টিক ভ্রমণের সময় বাগদানের ঘোষণা দেওয়ার মাত্র তিন মাসের মধ্যে তাদের বিয়ে হলো।

বিশেষ এই দিনে থিলেন ফ্যাশন ডিজাইনার ইভা বুস্কিলা ব্রাইডালের তৈরি কাস্টম কুত্যুর সাদা গাউন পরেছিলেন। কেপলেট-সংযুক্ত লম্বা সাদা পোশাকের সঙ্গে পটভূমিতে ছিল প্যারিসের আইফেল টাওয়ার। চুল খোঁপা করে তাতে সাদা ফুলের সাজ দিয়েছিলেন তিনি। হাতে ছিল ক্রিম রঙের ক্যালা লিলির তোড়া। অন্যদিকে বর, ফরাসি অভিনেতা ও ডিজে বেন আটাল, নেভি রঙের স্যুট পরেছিলেন। নবদম্পতি প্লাটিনাম রঙের একটি পোর্শে ৩৫৬ স্পিডস্টার গাড়িতে করে অনুষ্ঠানে পৌঁছান।

French bombshell dubbed 'the most beautiful girl in the world' as a kid  gets married at 25

থিলেন অবসরপ্রাপ্ত ফুটবলার প্যাট্রিক ব্লন্ডোর মেয়ে। মাত্র চার বছর বয়সেই তার মডেলিং ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি জ্যাঁ পল গলতিয়ের, ডলচে অ্যান্ড গাব্বানা এবং হুগো বসের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি আইএমজি মডেলসের সঙ্গে চুক্তিবদ্ধ।

জানা গেছে, ২০০৬ সালে মাত্র ছয় বছর বয়সে ভোগ অঁফঁ তাকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে’ হিসেবে আখ্যায়িত করে। এর আগে চার বছর বয়সেই তিনি খ্যাতনামা ডিজাইনার জ্যাঁ পল গলতিয়েরের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। ২০১০ সালে মাত্র ১০ বছর বয়সে ভোগ প্যারিসের জন্য পোজ দিয়ে ইতিহাসের সবচেয়ে কম বয়সী মডেল হন থিলেন। তবে ‘কেল মাকিয়াজ আ কেল আজ?’ (কোন বয়সে কেমন মেকআপ?) শিরোনামের সেই ফটোশুটকে ঘিরে বিতর্কও তৈরি হয়। সমালোচকদের অভিযোগ ছিল, এতে একটি শিশুকে অকালেই প্রাপ্তবয়স্ক রূপে উপস্থাপন করা হয়েছে। ১৭ বছর বয়সে ২০১৭ সালের মিলান ফ্যাশন উইকে ডলচে অ্যান্ড গাব্বানার হয়ে র‌্যাম্পে হাঁটেন থিলেন। এছাড়া তিনি ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং ডিজাইনার লোলিতা লেম্পিকার একটি সুগন্ধির মুখপাত্র হিসেবেও কাজ করেছেন।

২০১৮ সালে টিসি ক্যান্ডলারের বার্ষিক তালিকায় দ্বিতীয়বারের মতো ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী’ স্বীকৃতি পান তিনি। তবে এই পরিচয় থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন থিলেন। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনো মানুষ বলে, ‘তুমি বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে।’ কিন্তু আমি বলি, ‘না, আমি তা নই। আমি শুধু একজন সাধারণ মানুষ, একজন কিশোরী।’

প্রসঙ্গত, থিলেন ও বেন আটালের প্রেমের সম্পর্ক শুরু হয় ২০২০ সালে। এর আগে তিনি ফরাসি ডিজে মিলান মেরিতের সঙ্গে সম্পর্কে ছিলেন।

আরও খবর

Sponsered content