প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৬ , ১০:০৪:৪৭ প্রিন্ট সংস্করণ
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার গোয়ার একটি হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নানা পাটেকার। গত ৪ অক্টোবর ডোনা পাউলায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ছিল তার শেষ প্রকাশ্য উপস্থিতি। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রকাশিত একটি পোস্টে অনুষ্ঠানে নানা পাটেকারকে বক্তব্য দিতে দেখা যায়। সাদা কুর্তা ও সাদা গামছা পরেছিলেন তিনি। অনুষ্ঠানে গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের প্রশংসা করেন এই অভিনেতা। তার রাজনৈতিক কর্মকৌশল ও কাজের ধরন নিয়েও কথা বলেন তিনি।
সেই বক্তব্যেই নিজের মৃত্যু নিয়ে নানা পাটেকার বলেছিলেন, ‘আমরা সবাইকে একদিন চলে যেতে হবে। জানি না, আগামীকাল আমি থাকব কি না।’
মারাঠি ভাষায় তিনি বলেন, ‘আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। জানি না, আগামীকাল আমি থাকব কি না। শেষ পর্যন্ত প্রত্যেক মানুষের জীবন সেই জায়গায় পৌঁছাবে। কিন্তু তার আগে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি আমার ইচ্ছামতো কাজ করতে পারছি?’
এর কয়েক দিন পরই মৃত্যু হলো বর্ষীয়ান এই অভিনেতার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে গোয়ার নিজ বাসভবনে গুরুতর হৃদ্যন্ত্রের ক্রিয়াবন্ধ হওয়ার পর নানা পাটেকারকে হাসপাতালে নেওয়া হয়। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানিয়েছেন, প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসক বলেন, এ ঘটনায় মেডিকো-লিগ্যাল মামলা (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।
নানা পাটেকারকে সর্বশেষ দেখা গেছে ‘ও’ রোমিও’ সিনেমায়। বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন শহীদ কাপুর, তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি ও দিশা পাটানি।
প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নানা পাটেকার হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। তার স্বতন্ত্র সংলাপ বলার ধরন ও অনবদ্য অভিনয়শৈলী তাকে ভারতীয় চলচ্চ় বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।















