প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৬:০৮:৩৪ প্রিন্ট সংস্করণ
রাজধানীর লালবাগের আজিমপুর সরকারী কলোনীর পুকুরে ডুবে জাহেন (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।জাহেনের বন্ধু মাহির জানিয়েছে, সোমবার (২৫ মে) বিকেল পৌনে তিনটার দিকে আজিমপুর সরকারী কলোনী পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়।
পরে আব্দুল কুদ্দুস সিকিউরিটি ইনচার্জ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষাার পর বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
জাহেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র শিক্ষার্থী ছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।




















