অপরাধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু ও মদ জব্দ

  মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার  ১৮ মে ২০২৬ , ৮:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৬টি অভিযানে ভারতীয় ১৪টি গরু ও ৩৫ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,১৮মে সোমবার দিবাগত রাত ১ টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি বলেন,মনোহরপুর বিওপি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ৩৫ বোতল ভারতীয় মদ,মাসুদপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ১টি গরু,জহুরপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের খলিফারচর এলাকা হতে ৩টি গরু, বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর এলাকা হতে ৪টি গরু,ফরিদপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা হতে ৪টি গরু, মনাকষা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা হতে ২টিসহ সর্বমোট ১৪টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি
জব্দকৃত ভারতীয় মদ ও গরু আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান এই অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য যে চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে,যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লক্ষ ৮৭ হাজার টাকা।

আরও খবর

Sponsered content