প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৩:৪৭:৪৪ প্রিন্ট সংস্করণ
৩৯ তম আটলান্টা ফোবানার প্রস্তুুতি শেষের দিকে। আগামী ২৯,৩০ ও ৩১ আগস্ট আটলান্টার গেস সাউথ কনভেনশন সেন্টারে তিনদিনের ফোবানার অনুষ্ঠানে উত্তর আমেরিকার সকলকে আমন্ত্রণ জানিয়েছেন হোষ্ট কমিটির কনভেনর নাহিদুল খান সাহেল ও হোস্ট কমিটির প্রেসিডেন্ট ডিউক খান।
তিন দিনের কনভেনশনের ৩০ ও ৩১ আগস্ট মায়ামী কনসুলেট এর পক্ষ থেকে কনসুলেট সেবা প্রদান করা হবে। শনি রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে কনসুলেট সেবা।
হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া জানান, মুল কনভেনশন হলেই এই ২ দিনের সেবা প্রদান করা হবে। কনসুলেট এর একটি বড় টীম মায়ামী থেকে উপস্থিত থাকবে।
ডুয়েল সিটিজেন, NRV, এটাসটেশন, পাওয়ার অফ এটর্নী, নতুন পাসপোর্ট ও রিনিউ সব কিছুর সেবা দিবে মায়ামী কনসুলেট।
এরই মধ্যে হোস্ট কমিটির একটি বড় টীম মায়ামী কনসুলেট ঘুরে কনসুল জেনারেল কে ইনভাইটেশনও করে গেছেন। কনভেনর নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া, কো কনভেনর কাজী নাহিদ, হোস্ট কমিটির প্রেসিডেট ডিউক খান ও চীফ করডিনেটর দিলু মওলা সাথে কনসুল জেনারেল এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
কনসুল জেনারেল মিসেস সেহেলী সাবরিন কো কনভেনর (মিডিয়া) জুয়েল সাদত কে জানান, আমরা চেষ্টা করি আটলান্টা বাসীকে সেবা দিতে। আশা করছি ফোবানার ৩৯ তম আসরে আমরা কমিউনিটির বড় একটা অংশকে সেবা দিতে সক্ষম হব। তবে সবাইকে অনুরোধ আপনারা আমাদের ওয়েব সাইট থেকে প্রয়োজনীয় তথ্য জেনে কাগজপত্র নিয়ে আসবেন৷। কনসুল ও হেড অফ চেনসেরী থং ঐ ও কনসুলেট সেবায় উপস্থিত থাকবেন।
ফোবানার নির্বাহী চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর আটলান্টা ফোবানার সফলতা কামনা করেছেন। ফোবানার নির্বাহী পরিষদ এর পক্ষে চেয়ারম্যান ও এক্সিকিউটিভ সেক্রেটারী বলেন, ফোবানা কমিউনিটির সব কিছুতেই সহযোগিতা করতে সচেষ্ট।








