বিনোদন

কন্যার বাবা হলেন ইমরান

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৭:০০:৫০ প্রিন্ট সংস্করণ

বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রীর কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা।

সুখবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ইমরানের ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন।

তিনি আরও জানান, ‘কিছুক্ষণ আগেই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা-মেয়ে দুজনে আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তবে কন্যার নাম এখনও চূড়ান্ত করা হয়নি।’

২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান।

প্রসঙ্গত, ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

গত এক যুগে দেশের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার সুরে বহু শিল্পী প্রাণ পেয়েছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

আরও খবর

Sponsered content