বিনোদন

ঢাকা ও চট্টগ্রাম মাতাবেন লাকি আলী

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৬ , ১:৫৮:১৪ প্রিন্ট সংস্করণ

বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী ২০২৩ সালে বাংলাদেশে গান শোনাতে এসেছিলেন। সেবার নিজের শ্রোতাপ্রিয় গানগুলো দিয়ে মাতিয়ে তুলেছিলেন ঢাকার দর্শকদের। ৩ বছর পর আবারও বাংলাদেশে আসছেন তিনি। তবে এবার শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও গান পরিবেশন করবেন এই তারকা।

জানা গেছে, ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক এই কনসার্ট আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার হিসেবে আছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজক প্রতিষ্ঠান ইকিউব জানিয়েছে, আগামীকাল (১২ নভেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে গান শোনাবেন লাকি আলী।

আয়োজকেরা জানিয়েছেন, ইতিমধ্যে ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ চট্টগ্রামের কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যান্ড পারফর্ম করবে। সেই তালিকাও প্রকাশ করা হবে আজ।

কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ইকিউবের ওয়েবসাইটে। মোট তিন ক্যাটাগরিতে এই টিকিট বিক্রি হচ্ছে। দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার (জেনারেল), ৭ হাজার (প্রিমিয়াম) এবং ১২ হাজার (ভিআইপি) টাকা।

আরও খবর

Sponsered content