প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ২:০০:৫৩ প্রিন্ট সংস্করণ
টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও অভিনয়ের মাধ্যমে শোবিজে শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। নিয়মিত কাজ করছেন নাটক ও ওয়েব সিরিজে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী।
এবার অভিনয় নয়, তার একটি ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে চমক লিখেছেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনবো। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’
কী নিয়ে নীরবতা ভাঙবেন সে বিষয়ে কোনো আভাস দেননি এই অভিনেত্রী। খোঁজ নিয়েও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এখন শুধু অপেক্ষা- চমকের মুখ থেকে বিষয়টি জানার।
এদিকে, পোস্টটি ঘিরে নেটিজেনদের অনেকেই বলছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন চমক। আবার কারো কথায়, শোবিজের কোনো একটি ঘটনা নিয়ে হয়তো মুখ খুলবেন তিনি।















