কুড়িগ্রাম প্রতিনিধি ॥ ১০ আগস্ট ২০২৫ , ২:০৭:৫০ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলা বিএনপির দুই নেতার মধ্যে প্রকাশ্য বিরোধে উত্তেজনা দেখা দিয়েছে।
সম্প্রতি জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি সাইফুর রহমান রানা এক মন্তব্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজাকে “মৌসুমী পাখি” ও “সুবিধাভোগী” হিসেবে আখ্যায়িত করেন।
এই মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন করে গোলাম রসুল রাজা বলেন, এটি ব্যক্তিগত অপমান এবং দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর। তিনি উক্ত মন্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।
এ সময় উপজেলা বিএনপির কয়েকজন নেতা রাণার অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে তিনি অতীতে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ও কিছু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছিলেন।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও উত্তেজনা বিরাজ করছে।





















