মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ৫ মার্চ ২০২৬ , ৯:২৬:১৯ প্রিন্ট সংস্করণ
গাজীপুর-এর টঙ্গী এলাকায় মাদক, ছিনতাই ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এবং জনসচেতনতা গড়ে তুলতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বাজার সেনাকল্যাণ মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা বিজয় সরকারের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা জাকারিয়া রিসাল, বি এম আরিফ, রিফাতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, টঙ্গী এলাকায় মাদক, ছিনতাই ও বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। তারা এসব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।














