পরিবেশ ও জলবায়ু

দেশের ৮ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়ার সতর্কতা

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৭:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ

দেশের ৮টি জেলার ওপর দিয়ে মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌ-বন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ সতর্কবার্তায় এ পূর্বাভাস প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নৌ-বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।