সারাদেশ

গাজীপুরে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতি, নেতাকর্মীদের ভিড় : নববর্ষের শুভেচ্ছায় মুখর ছিল রাজপথ

  মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর ১৬ এপ্রিল ২০২৬ , ৩:৫৮:১০ প্রিন্ট সংস্করণ


টাঙ্গাইলে জনসভায় যোগদানের পথে গাজীপুরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা নববর্ষ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে রাজপথে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী গাজীপুরে পৌঁছালে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী পুষ্পস্তবক ও স্লোগানের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম হজরত আলী আকন্দ এবং গাজীপুর মহানগরের সভাপতি মো. সাইফুল ইসলাম বিশ্বসহ অন্যান্য নেতারা।

শুভেচ্ছা বিনিময়কালে দিলারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

সংক্ষিপ্ত এ কর্মসূচিতে জেলা ও মহানগরের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে।

পরে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন।

আরও খবর

Sponsered content