সারাদেশ

গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের হামলা: নিরাপত্তাহীনতায় পুরো পরিবার

  নুরুজ্জামান শেখ , গাজীপুর মহানগর প্রতিনিধিঃ ২০ নভেম্বর ২০২৫ , ৯:৩৯:৩৪ প্রিন্ট সংস্করণ


গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাতে টঙ্গীর গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী সামসুল হক আকন্দের পরিবার। লিখিত বক্তব্যে তারা জানান, স্থানীয় সন্ত্রাসী কানা রতন, বিল্লাল, দাউদসহ কয়েকজন তাদের বাসার ভেতরে অতর্কিতভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাসায় থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

পরিবারের অভিযোগ, ঘটনাটি থানায় জানাতে গেলে সন্ত্রাসীদের বাধার মুখে পড়তে হয়। এতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেও কোনো সহযোগিতা পাননি দাবি করে সংবাদ সম্মেলনে সামসুল হকের পরিবার বলেন, “আমরা আইন মান্যকারী সাধারণ মানুষ। কিন্তু সন্ত্রাসীদের অত্যাচারে প্রতিনিয়ত অপদস্ত ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।” দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং ৯৯৯-এ সহযোগিতা না পাওয়ার বিষয়টি তদন্তের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর স্ত্রী ফরিদা বেগম, পুত্রবধূ আফরোজা আক্তারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content