আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:১০:৩৭ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন-এর পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও যুক্তরাষ্ট্র বিএনপির দপ্তর সম্পাদক ওহিদুজ্জামান নিলু।
গণসংযোগকালে তিনি বাগধা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় শতাধিক মোটরসাইকেলের একটি বহর কর্মসূচিতে অংশ নেয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
গণসংযোগে ওহিদুজ্জামান নিলু ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পাশে দাঁড়াতে হবে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তিতু বখতিয়ার, জামাল বখতিয়ার, ফারুক আকন, রেজাউল আকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।




















