সারাদেশ

হবিগঞ্জে ৭০ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২ জুন ২০২৬ , ৭:৪২:২১ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে মারাজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি স্থানে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, মারাজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তার প্রতি বিশেষ নজরদারি রাখতেন। তবে ভোররাতে তিনি সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান।

সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা বলেন, “প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান সম্পন্ন করা হয়েছে।

আরও খবর

Sponsered content