মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ ২৯ জানুয়ারি ২০২৬ , ১২:০৯:০০ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনের ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী এডভোকেট তাসলিমা আফরোজ (আপেল প্রতীক) টঙ্গীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন কারখানা, দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি গাজীপুর–২ আসনের ভোটারদের কাছে আপেল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এডভোকেট তাসলিমা আফরোজ গণসংযোগে এলাকার সার্বিক উন্নয়ন, মানবিক রাজনীতির বাস্তবায়ন এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন,
“আমি ক্ষমতার রাজনীতি নয়, মানবিকতার রাজনীতি করতে চাই। গাজীপুর–২ আসনের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ ও বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।





















