শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবি গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

  মো. সাদমান সাকিব দিশান | জবি প্রতিনিধি ১ এপ্রিল ২০২৬ , ৫:৫৯:৫৬ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গাজীপুর জেলা শিক্ষার্থীদের সংগঠন ‘গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকসানা আক্তার মিতু এবং সহ-সভাপতি হিসেবে ফাহমিদা সুইটি। সাধারণ সম্পাদক হয়েছেন তামাসুল ইসলাম সোহান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিপন চন্দ্র ঘোষ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শাকিল খান, দপ্তর সম্পাদক হিসেবে রানা শাহেদ রনি এবং প্রচার সম্পাদক হিসেবে ইস্তিয়াককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের দায়িত্বশীলদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি রোকসানা আক্তার মিতু বলেন, “গাজীপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করবো। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

সাধারণ সম্পাদক তামাসুল ইসলাম সোহান বলেন, “সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষার্থীদের কল্যাণে নতুন নতুন কার্যক্রম বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য।”

নবগঠিত কমিটির নেতারা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও খবর

Sponsered content