প্রচ্ছদ

ঝিকরগাছা পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

  স্টাফ রিপোর্টার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৯:০৮ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছা পৌর সদরের ৩০নং পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সারা দিন ব্যাপী স্কুল প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় চড়ুইভাতিতে শিক্ষার্থীদের আনন্দ মেলা, খেলাধুলা, মধ্যাহ্নভোজ, লটারি, পরিশেষে সফল ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পর্ষদের দাতা সদস্য হারুন অর রশিদ, স্লিপ কমিটির অনুদানকারী মোস্তাফিজুর রহমান বাবু, অভিভাবক, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, পুরন্দরপুর মসজিদের পেশ ইমাম আরশাফুল আলম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া খাতুন, পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা পারভীন, শাহনাজ পারভীন, মনিরুজ্জামান মনির, রাবেয়া খাতুন, জেসমিন আক্তার, রোজিনা সুলতানা, উবাইদুর রহমান, শামীমা ইয়াসমিন, দপ্তরী মাসুদ রানাসহ আরও অনেকে।

এম.আমিরুল ইসলাম জীবন /এমআই

আরও খবর

Sponsered content