প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ১২:৩৪:৫৬ প্রিন্ট সংস্করণ
জেলার কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত পিস্তলে লেখা রয়েছে ‘মেইড ইন ইন্ডিয়া’। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতের একটি বিশেষ অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি টিম।
পুলিশ জানায়, অভিযান চলাকালে মাসুদ নামে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার বাড়ির আঙিনা থেকে ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ২টি ধারালো দা উদ্ধার করা হয়।
জানা গেছে, পলাতক মাসুদ হোসেনের বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও বিভিন্ন অপরাধে ১০টির বেশি মামলা রয়েছে।
পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।





















