সারাদেশ

টঙ্গীতে ১ কেজি হেরোইন ও আড়াই হাজার ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেপ্তার

  মোঃ নুরুজ্জামান, গাজীপুর: ২৮ আগস্ট ২০২৬ , ৬:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে এক কেজি হেরোইন ও আড়াই হাজার পিস ইয়াবাসহ মো. মিজানুর ওরফে ‘কুত্তা মিজান’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি এলাকার একজন শীর্ষ মাদক কারবারি।

গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে মিজানুরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ২৫০ সিসির মোটরসাইকেল, একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার মিজানুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content