অর্থ-বাণিজ্য

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো অনুষ্ঠিত

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৪৪:২৩ প্রিন্ট সংস্করণ

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী হিসেবে পরিচিত চার দিনব্যাপী এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, আধুনিক ডিজিটাল সমাধান ও ভবিষ্যতমুখী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে এক্সপোটি দেশের চলমান ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের প্রতিফলন ঘটিয়েছে।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) ইনোভেশন হাব জানায়, এক্সপোর ইনোভেশন জোনে প্রদর্শনের জন্য তাদের শিক্ষার্থীদের উদ্ভাবিত মোট ৯টি প্রকল্প নির্বাচিত হয়েছে। এ ইনোভেশন জোনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৯টি প্রকল্প প্রদর্শিত হয়, যা তরুণ উদ্ভাবকদের সৃজনশীলতা ও সমস্যা সমাধান সক্ষমতাকে তুলে ধরে। এক্সপোতে শীর্ষস্থানীয় শিক্ষার্থী উদ্ভাবনের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিভিন্ন সমাধান প্রদর্শিত হয়, যা বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা ও উদ্ভাবনভিত্তিক ইকোসিস্টেমকে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করে।

ইউআইটিএস-এর নির্বাচিত প্রকল্পগুলো হলো—

ইউআইটিএস_পেলটিয়ার্স (উন্নত কুলিং সল্যুশন),

ইউআইটিএস_মনোযোগ (স্মার্ট ফোকাস অ্যাসিস্ট্যান্ট),

ইউআইটিএস_আর্টিফ্যাক্ট আর্মার (উন্নত লেজার সিকিউরিটি সিস্টেম),

ইউআইটিএস_ক্লাউড ড্রোন (প্রাকৃতিক দুর্যোগে জরুরি সাড়া প্রদান ব্যবস্থা),

ইউআইটিএস_স্ক্র্যাপ ভেঞ্চার (আজকের স্ক্র্যাপ, আগামীর টেকসই সমাধান),

ইউআইটিএস_সাউন্ড ভিশন (দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট সহায়ক ডিভাইস),

ইউআইটিএস_হেলিওস্টোভ (সৌরশক্তিনির্ভর হাইব্রিড রান্না ব্যবস্থা),

ইউআইটিএস_হকআই সার্ভেইল্যান্স,

এবং ইউআইটিএস_অটো ট্রেস এআই (দুর্ঘটনাগ্রস্ত গাড়ি শনাক্তকরণের ক্যামস্ক্যানারভিত্তিক সমাধান)।

প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা হলেন—

ইউআইটিএস_পেলটিয়ার্স: আসিফ মাহমুদ, নুসরাত জাহান অ্যানি, কে এম জাকারিয়া, জিহাদুল জারিফ, প্রমী ক্লারা রোজারিও, ওমর ফারুক রাকিব ও মো. জাহিদুল ইসলাম।

ইউআইটিএস_মনোযোগ: ইয়াসমিন কবির কেয়া, ফাহিমা আবিদা চৌধুরী, অর্পা ভৌমিক ও সাওদা আক্তার।

ইউআইটিএস_আর্টিফ্যাক্ট আর্মার: আবদুল বাদশা, রুদ্র দাস, ইয়াসমিন আক্তার ও বুলবুল ভুঁইয়া।

ইউআইটিএস_ক্লাউড ড্রোন: মোতালেব হোসেন ইমন, শারমিন ইমা, মো. ইব্রাহিম ও ফারহানা তুষি।

ইউআইটিএস_স্ক্র্যাপ ভেঞ্চার: মোতালেব হোসেন ইমন, ফারহান তুসি, মো. ইব্রাহিম ও সিফাত হোসেন।

ইউআইটিএস_সাউন্ড ভিশন: ইশরাক উদ্দিন চৌধুরী, ফাহিমা আবিদা চৌধুরী ও সুমাইয়া বিনতে ইসমাইল।

ইউআইটিএস_হেলিওস্টোভ: কাজী মো. আজহার উদ্দিন আবীর ও ইশরাক উদ্দিন চৌধুরী।

ইউআইটিএস_হকআই সার্ভেইল্যান্স: কায়েস মাহমুদ, মো. মিনহাজুর রহমান, মো. মুবিনুল ইসলাম ও রেদওয়ানুল ইসলাম রাফি।

ইউআইটিএস_অটো ট্রেস এআই: ইউনুস, সায়েম বিন এইচ রহমান, শাহিদা আক্তার রিমু ও নূর আ জান্নাত রুবা।

এক্সপোতে ইউআইটিএস-এর শক্তিশালী অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন, প্রয়োগমূলক গবেষণা এবং সামাজিকভাবে প্রভাববিস্তারকারী প্রযুক্তিনির্ভর সমাধান উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির অঙ্গীকারকে নতুন করে তুলে ধরেছে।

আরও খবর

Sponsered content