জাতীয়

ঢাবির ফুটপাত থেকে ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ২:১০:১৫ প্রিন্ট সংস্করণ

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালে পাঠিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী।

এসআই লিটন আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ভবঘুরে প্রকৃতির। নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর।

মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা যায়।

আরও খবর

Sponsered content