রাজনীতি

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা মোশাররফ হোসেন আর নেই

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ১:৫৫:২৭ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ তাবলীগ জামাতের (সাদপন্থী) শীর্ষ মুরুব্বী, কাকরাইল মসজিদের আহলে শুরা সদস্য ও বিশ্ব ইজতেমার জুমার নামাজের ইমাম মাওলানা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাবলীগ জামাতের (সাদপন্থী) মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, আজ মাগরিবের নামাজের পর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম পাশে তাবলীগ মারকাজ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

মাওলানা মোশাররফ হোসেন দীর্ঘদিন তাবলীগ জামাতের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াতি সফর করেছেন। তিনি বিশ্ব ইজতেমায় জুমার নামাজের ইমামতি করতেন এবং আসর-ফজরসহ বিভিন্ন নামাজের পর মূল বয়ান দিতেন।

তার মৃত্যুতে তাবলীগ জামাতের আমীর মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী ও বাংলাদেশের প্রবীণ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content