রাজনীতি

প্রোপাগান্ডা ছড়িয়ে আ. লীগের পারপাস সার্ভ করছে বিরোধীদল: আবু হানিফ

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ১:১৪:০১ প্রিন্ট সংস্করণ

প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে বিরোধীদল বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ লেখেন, ‘জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছে তারেক রহমানের ৬ মাসে ৫১২ জন গুম হয়েছে। তিনি কোন সংস্থার জরিপ থেকে এই তথ্য পেলেন এবং আইনশৃঙ্খলার কোন কোন বাহিনী ৫১২ জনকে গুম করেছে তার ঠিক হিসাব কোথায়? গুম হওয়া ৫১২ জন, পরিবারের অভিযোগ কোথায়?’

‘তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন’ উল্লেখ করে তিনি লেখেন, ‘তার কাছে তথ্য প্রমাণ থাকলে সেই তথ্য প্রমাণ জনগণের সামনে হাজির করার দাবি জানাই। যদি কোনো তথ্য না থাকে, তাহলে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য ছড়ানোর দায়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। একই সাথে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার দায়ে তাকে আইনের আওতায় আনা হোক।’

তিনি আরও লেখেন, ‘একটা বিষয় মনে রাখা উচিত বিরোধী দলীয় নেতার বক্তব্য আওয়ামী লীগ পুঁজি করে প্রোপাগান্ডা চালাতে পারে। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ কি তাহলে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য এই মিথ্যা তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন?’

পোস্টের শেষে গণঅধিকার পরিষদের মুখপাত্র লেখেন, ‘আমার প্রশ্ন প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা কি বিরোধীদলের রাজনীতি? যদিও বর্তমান সরকারের আমলে সবচেয়ে আলোচিত গুমের ঘটনা ছিল, ধর্ষণ মামলা থেকে বাঁচতে শিবির নেতার গুমের নাটক।’

আরও খবর

Sponsered content