জাতীয়

তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২২:৫৫ প্রিন্ট সংস্করণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

আজ রোববার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌছে দেন তিনি।

সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি রাষ্ট্রদূত। মূলত সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থ সামাজিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আরও খবর

Sponsered content