প্রচ্ছদ

মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৯:২৯:০৭ প্রিন্ট সংস্করণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টায় র‍্যাব-৯ মিডিয়া অফিস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

আকাশ মিয়া মাধবপুর উপজেলার হাবিবপুর গ্রামের মো. নুর মিয়ার ছেলে। র‍্যাব জানায়, রবিবার দুপুর আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‍্যাব-৮, বরিশালের একটি যৌথ দল অভিযান চালিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, ভিকটিমের পরিবার মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-৪২, তারিখ-২৭/০৫/২০২৫) দায়ের করে। মামলার প্রধান আসামি আকাশ মিয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content