প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ , ৫:৫১:১১ প্রিন্ট সংস্করণ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে।
বিশ্বমানের প্রযুক্তি, নান্দনিক ডিজাইন, বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী কর্মক্ষমতা এবং উন্নত স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি নতুন সিরিজের ওয়াশিং মেশিনগুলো দেশের আধুনিক পরিবারের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন সিরিজে রয়েছে ৮ কেজি ও ১০ কেজি ধারণক্ষমতার ফ্রন্ট-লোডিং এবং টপ-লোডিং মডেল। প্রতিটি মডেলে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক বিএলডিসি ইনভার্টার মোটর প্রযুক্তি, পিওর স্টিম এআই ওয়াশ, স্মার্ট ফাজি লজিক কন্ট্রোল, অ্যালার্জি স্টিম কেয়ার, অটো ডোজিং সিস্টেম, হানিকম্ব ড্রাম, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পূর্ববর্তী সেটিংস সংরক্ষণ, কার্যকর লিন্ট ফিল্টার, চাইল্ড লক, একাধিক ওয়াশ প্রোগ্রাম, স্মার্ট ডিজিটাল ডিসপ্লে এবং সেলফ-ডায়াগনস্টিক সিস্টেম।
এসব প্রযুক্তি কাপড়কে কার্যকরভাবে পরিষ্কার করার পাশাপাশি কাপড়ের গুণগত মান অক্ষুণ্ন রাখতে সহায়তা করে। একই সঙ্গে জীবাণু ও অ্যালার্জেন দূর করা এবং বিদ্যুৎ ও পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ক্ষেত্রেও প্রযুক্তিগুলো কার্যকর ভূমিকা রাখবে।
যমুনা ইলেকট্রনিকস জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিজস্ব আধুনিক উৎপাদন ব্যবস্থায় তৈরি ওয়াশিং মেশিনগুলো দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা ও উন্নত নিরাপত্তা নিশ্চিত করবে। দেশীয় উৎপাদনের মাধ্যমে বিশ্বমানের প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে আমদানিনির্ভরতা কমানো এবং দেশের শিল্পখাতকে আরও শক্তিশালী করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
এ প্রসঙ্গে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম বলেন, “যমুনা সবসময় দেশের মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য নিয়ে কাজ করে আসছে। নতুন যমুনা ওয়াশিং মেশিন আমাদের সেই অঙ্গীকারেরই আরেকটি সফল সংযোজন।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মানের প্রযুক্তি, উন্নত কর্মক্ষমতা ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে আমরা দেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের ওয়াশিং সল্যুশন নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি, নতুন এই পণ্য দেশের প্রতিটি পরিবারের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।”
দেশীয় শিল্পের বিকাশ, বিশ্বমানের প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহকসেবার প্রতি অঙ্গীকার নিয়ে যমুনা ইলেকট্রনিকস ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্ভাবনী পণ্য বাজারে আনছে। নতুন যমুনা ওয়াশিং মেশিন সেই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম।
নতুন যমুনা ওয়াশিং মেশিন দেশের সব যমুনা প্লাজা, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্য, সহজ কিস্তি সুবিধা, বিক্রয়োত্তর সেবা এবং নির্ধারিত ওয়ারেন্টি সুবিধা রাখা হয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সেলস ডিরেক্টর ইসহাক জোয়ারদার, হেড অব এইচআর কামরুজ্জামান, হেড অব অ্যাকাউন্টস মাসুদ আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার–সেলস মাকসুদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার–বিজনেস অপারেশন ইব্রাহিম হোসেন, ম্যানেজার পার্থ সরকার ও ম্যানেজার সামাউল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















