মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ১০:০২:২৪ প্রিন্ট সংস্করণ
সংগঠনবিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নওগাঁ জেলা ইউনিটের তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—অ্যাডভোকেট মো. ইকবাল জামিল চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল বাসার এবং অ্যাডভোকেট মো. সারওয়ার জাহান। তারা নওগাঁ জেলা আইনজীবী সমিতির সদস্য।
নওগাঁ জেলা ইউনিটের সদস্য সচিব এম. শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী তৎপরতায় জড়িত থাকার কারণে তাদের ফোরামের নওগাঁ জেলা বার ইউনিটের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে এখন থেকে সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির অধীনস্থ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর (নয়া পল্টন), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এবং নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।














