প্রচ্ছদ

নাগেশ্বরী ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

  নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:১১:১৬ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্বোচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের আয়োজনে শনিবার উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা নূরানী তালিমুল কুরআন ও হাফিজিয়া মাদরাসায় সকাল ১০টা হ‌তে দুপুর ৩টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদরাসার পরিচালক বেলাল হোসেন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর প্রাতিষ্ঠাতা পরিচালক রবিউল ইসলাম, সভাপতি রাশেদ আহমেদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ শিহাবুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরিফ, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম, মুন্নি, রাজুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

হাফিজুর রহমান/এমআই

আরও খবর

Sponsered content