প্রচ্ছদ

বগুড়ায় নিহত ২, ফ্লাইওভারের দাবিতে সড়ক অবরোধ

  বগুড়া প্রতিনিধি ।। দৈনিক মতপ্রকাশ ৩ মার্চ ২০২৫ , ১১:২৭:০৩ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া বন্দর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই স্থানে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।

সোমবার (৩ মার্চ) বিকেলে মাঝিড়া বন্দর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ এবং রাস্তার ওপর আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে করে বনানী থেকে শেরপুর এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে এলাকাবাসী দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর সন্ধ্যায় অবরোধ তুলে নেন।

এর আগে সোমবার সকাল ৯টার দিকে মাঝিড়া বন্দর এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মিরাজুল ইসলাম (২৫) নামের রিকশাচালক নিহত হন। তিনি শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে।

আরও খবর

Sponsered content