অপরাধ

নেত্রকোনার বারহাট্টায় চোরাচালানের ৩২টি ভারতীয় গরুসহ একজন আটক

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ১২ জানুয়ারি ২০২৬ , ২:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন আলমগীর মিয়া (৩৫), যিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার নৈহাটী এলাকা থেকে তাকে গরুসহ আটক করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নৈহাটী বাজারে প্রতি সোমবার গরু হাট বসে। প্রতিবেশী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু এই বাজারে আনা হয়ে বিক্রি করা হচ্ছে। গোপন সংবাদে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীরকে আটক করা হয়।

ওসি শিবিরুল ইসলাম বলেন, “আটক আলমগীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। মামলার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।”

আরও খবর

Sponsered content