প্রচ্ছদ

বগুড়ার শাজাহানপুরে চুরি যাওয়া গাভী উদ্ধার, চোর গ্রেপ্তার

  প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৭:১৩:৪৮ প্রিন্ট সংস্করণ

সামিদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে গরু চুরির ঘটনায় মো. সোহেল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার আমরুল ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. আজাদুল রহমানের ছেলে।

মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে জেলার ধুনট উপজেলার শৈলমারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার নগর আমরুল উত্তরপাড়া গ্রামের কৃষক মো. আব্দুস সাত্তার (৬৫) তার তিনটি গরু প্রতিবেশী মো. রফিকুল ইসলামের পরিত্যক্ত ভুট্টা খেতে ঘাস খাওয়াতে দেন। ঘণ্টাখানেক পর গরু আনতে গিয়ে দেখতে পান, তার একটি কালো রঙের গাভী নিখোঁজ। পরে তিনি শাজাহানপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম তদন্ত ও অভিযান শুরু করে। প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ধুনটের শৈলমারী গ্রাম থেকে চোর সোহেলকে গ্রেপ্তার এবং তার হেফাজত থেকে চুরি যাওয়া গাভীটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গরু চুরির ঘটনায় আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং সফলভাবে গরুটি উদ্ধার করি। চোর সোহেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে নিজের গরুটি ফিরে পেয়ে ভুক্তভোগী আব্দুস সাত্তার পুলিশকে ধন্যবাদ জানান এবং স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

 

 

 

 

Ask ChatGPT

আরও খবর

Sponsered content