অর্থ-বাণিজ্য

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘শাহ্ সিমেন্ট অ্যারেনা’র নির্মাণকাজ শুরু

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১১:০২:২৭ প্রিন্ট সংস্করণ

শাহ্ সিমেন্ট ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় আগারগাঁওস্থ আইএবি প্রাঙ্গণ সম্প্রসারণের আনুষ্ঠানিক গ্রাউন্ডব্রেকিং এবং ‘শাহ্ সিমেন্ট অ্যারেনা’(SHAH CEMENT ARENA)-এর উন্মোচনের মধ্য দিয়ে যৌথ উদ্যোগের নতুন এক অধ্যায় সূচিত হয়েছে। এ উপলক্ষে ‘ইনস্পায়ার অ্যান্ড ইমপ্যাক্ট’ (Inspire & Impact) শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইএবি প্রাঙ্গণ সম্প্রসারণে শাহ্ সিমেন্টের সহায়তায় প্রায় ১১,০০০ বর্গফুটের একটি মাল্টিপারপাস বেজমেন্ট এবং তিনতলা বিশিষ্ট কনফারেন্স ও এক্সিবিশন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন স্থাপনার এই বেজমেন্টটির নামকরণ করা হয়েছে ‘শাহ্ সিমেন্ট অ্যারেনা’। এটি স্থপতি ও স্থাপত্য অঙ্গনের সদস্যদের জন্য কনফারেন্স, প্রদর্শনী, পেশাগত আয়োজন ও জ্ঞান বিনিময়ের একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে আইএবির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ এবং সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ। শাহ্ সিমেন্ট ও আবুল খায়ের গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন একজিবিশন অ্যান্ড ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ চৌধুরী, জিএম (ফাইন্যান্স) কাজী আসিফ ইকবাল এবং এজিএম (ব্র্যান্ড মার্কেটিং) ইব্রাহিম খলিল।

এছাড়াও আইএবির এক্সিকিউটিভ কাউন্সিলের সম্মানিত সদস্য এবং প্রতিষ্ঠালগ্নের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, নির্মাণ কেবল স্থাপনা তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জ্ঞান বিনিময় ও সৃজনশীল সংলাপে অর্থবহ প্রভাব ফেলার সুযোগ তৈরি করতেই শাহ্ সিমেন্ট ও আইএবি এই যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।

আরও খবর

Sponsered content