আন্তর্জাতিক

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবাসহ মাদকদ্রব্য জব্দ

  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৫ , ১:০১:২১ প্রিন্ট সংস্করণ

 

দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ৭ হর্স ইউনিটের মধ্যপাড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দলের কমান্ডার ক্যাপ্টেন কাজী নাঈম স্থানীয় সূত্রে মাদক ব্যবসায়ীর অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৫৯ পিস ইয়াবা, ১৭ পিস ট্যাপেন্টাডল (ইয়াবার বিকল্প), ২৫০ মিলিলিটার ভারতীয় মদ, ১.৫০ গ্রাম হেরোইন, নগদ ৫ হাজার টাকা এবং মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়। এসময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিকে রবিবার (১০ আগস্ট) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মধ্যপাড়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content