বিনোদন

‘ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে’

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১২:২৩:০৪ প্রিন্ট সংস্করণ

কট্টর হিন্দুত্ববাদীদের হুমকির কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এই অভিনেতা লিখেছেন ‘আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

অন্য একটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের কড়া সমালোচনা করেন সোহেল রানা লিখেছেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে।’

বলা দরকার, আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিনেতা মিশা সওদাগর, কুদ্দুস বয়াতিসহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তারকা শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও সমালোচনার ঝড় বইছে।

আরও খবর

Sponsered content