আইন-আদালত

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ছাত্রদল নেতা জামিউলসহ আটক ২

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৬ আগস্ট ২০২৫ , ২:০৯:১৫ প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিউল চৌধুরীসহ দুইজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন—কালিকাপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জামিউল চৌধুরী (৩০) ও বাঘাসুরা গ্রামের সালাউদ্দিনের ছেলে মোনায়েম খান (২৫)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content