আইন-আদালত

‎মশা নিধনের জন্য ডিএনসিসির সচিব ও প্রধান নির্বাহীকে লিগ্যাল নোটিশ

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০০:১৮ প্রিন্ট সংস্করণ

মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা উত্তর সিটি করপোরশনের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) সচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী। রোববার দুপুরে ঢাকার জজ কোর্টের আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম (রাশেদ) এ নোটিশ পাঠিয়েছেন।

‎‎নোটিশে সাত দিনের মধ্যে মশক নিধনের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরসহ প্রয়োজনীয় সকল আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ করা হয়েছে।

‎‎নোটিশে বলা হয়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মিরপুর-১, ডি ব্লক, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করা অবস্থায় আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ওই বছরের ৩১ অক্টোবর অ্যাডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করার পর হাসপাতালে মারা যান। দীর্ঘদিন যাবৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মশার অস্বাভাবিক ও বিপজ্জনক মাত্রায় বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।

‎আরও বলা হয়, এডিস ও কিউলেক্স প্রজাতির মশার আধিক্যের ফলে ডেঙ্গু, চিকনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ ব্যাপক আকার ধারণ করেছে। যা নাগরিকদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। এই নিষ্ক্রিয়তা ও অবহেলা প্রশাসনিক ব্যর্থতা নয় বরং বিধিবদ্ধ দায়িত্বে চরম গাফিলতি, যা সংবিধান -প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্যযোগ্য। অন্যথায় নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী রিট পিটিশন দায়ের সহসকল আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content