মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ২৬ আগস্ট ২০২৫ , ১২:৩৫:৫২ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, র্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১১টার দিকে মাধবপুর থানাধীন চারাভাঙ্গা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের আবু শামার ছেলে মো. শাহাবুদ্দিন (৩৫) ও একই উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে মোসা মিয়া (৩৮)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





















