প্রবাসের খবর

পর্তুগালে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে যুবলীগের আলোচনা সভা ও মিলাদ

  পর্তুগাল প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১১:৩৯:১২ প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পর্তুগাল আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগাল যুবলীগ নেতা খলিলুর রহমান সাগরের সভাপতিত্বে এবং ইকবাল হোসেন কাঞ্চন ও শাহীন বিন তাহেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন।

এ সময় পর্তুগাল আওয়ামী লীগের রনি হোসেন, মাসুম আহমদ, ফরহাদ হোসেন, সামসুল হক সিকদার, আশরাফ হোসেন, আহমদ লিটন, মিলন বেপারী, বাবু সিকদার, আনোয়ার হোসেন, সাইফুল জয় সাদনান, হৃদয়, সৈয়দ ইবাদ, সোহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বক্তারা বলেন, প্রবাসে থেকেও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।

সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্টের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content