সারাদেশ

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু পরিবহনের দায়ে ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ৬ জুন ২০২৬ , ৫:৫৬:১৭ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর এলাকায় অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু পরিবহনের দায়ে এক ট্রাকচালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১২টা ৫ মিনিটের দিকে ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পরে ভোর ৪টার দিকে জব্দকৃত বালু একটি ট্রাকে করে গোপনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে বালুভর্তি ট্রাকসহ চালক মো. নূর রহমানকে আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজোড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।

তিনি বলেন, “উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হলে পরিবেশের ক্ষতি রোধের পাশাপাশি সরকারি সম্পদ রক্ষাও নিশ্চিত হবে।

আরও খবর

Sponsered content