প্রচ্ছদ

মান্দায় যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

  মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ ৬ মার্চ ২০২৫ , ৫:৪১:০৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ নং কুসুম্বা ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেওয়ান আব্দুল মালেক এর সঞ্চালনায় ও ৮ নং কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ আলী কারেন্ট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল,যুগ্ম আহ্বায়ক এনামুল হক,সাদেকুল ইসলাম, মিজানুর রহমান,ওবাইদুল হক ও সদস্য মিজানুর রহমান নান্টু প্রমূখ।

এসময় নওগাঁ জেলা কাজী সমিতি’র সভাপতি ও মান্দা উপজেলা বিএনপি’র সাবেক ধর্মীয় সম্পাদক মাওলানা কাজী মোঃ আমিনুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ভারশোঁ বিএনপির ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,মান্দা উপজেলা কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান,যুগ্ম আহবায়ক শাহিন আলম, মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম হোসাইন ও তালহা যোবায়ের এবং জেলা ছাত্রদলের সহ অর্থ সম্পাদক আকিব জাওয়াদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহবুবুজ্জামান সেতু /এমআই

আরও খবর

Sponsered content