প্রচ্ছদ » প্রচ্ছদ » বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নাজমুল ইসলাম মন্ডল ১২ মার্চ ২০২৫ , ৫:৩৯:২৩প্রিন্ট
সংস্করণ
উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আজমল হুদা মিঠুকে গ্রেপ্তারের দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে দলের নেতা কর্মিরা।এ সময় নেতাকর্মীরা আজমল হুদা মিঠুর নিশর্ত মুক্তি দাবি করেন।
গতকাল ১১ই মার্চ মঙ্গলবার উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মুগ্ধমঞ্চ হয়ে উত্তরা ১১ নম্বর চৌরাস্তা দিয়ে উত্তরা আধুনিক মেডিকেলের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেয় উত্তরা বিএনপির ছাত্রদল, যুবদল, শ্রমিকদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সাধারণ জনগণ ।
জাতীয় দৈনিক একাধিক পত্রিকার ভাষ্যমতে জানা যায়, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আজমল হুদা মিঠুকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনী গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় ঘটনাস্থলে থাকা বিএনপির সাবেক ছাত্রনেতা মাসুদ রানা বলেন, গতকাল সোমবার প্রতিদিনের মতো আমরা মিঠু ভাইকে নিয়ে ইফতারি বিতরণে ছিলাম। প্রথম রমজান থেকেই আমরা ইফতার বিতরণ করে আসছি। ঘটনার সময় আমরা রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স এর পিছনে ছিলাম। এমতাবস্থায় একজন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে বলেন, এখানে আজমল হুদা মিঠু কে? তখন মিঠু ভাই বললেন আমি হলাম আজমল হুদা মিঠু।
গোয়েন্দা সংস্থার অফিসার বলেন, আমার সাথে আপনাকে সেনা ক্যাম্পে যেতে হবে। তখন আমরা বললাম কেন? এটা বলার পর অফিসার বললেন ওনার নামে ২০১৮ সালের তুরাগ থানায় একটি মামলার গ্রেফতারি পরোয়ানা আছে। তাই ওনাকে নিয়ে যেতে হবে। পরবর্তীতে তাকে নিয়ে গেলেন। সেনা ক্যাম্প থেকে তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়।পরবর্তীতে পশ্চিম থানা থেকে জেলে পাঠিয়ে দেয়া হয়।
পরের দিন মঙ্গলবার অনলাইন পোর্টাল সহ একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয় এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
আন্দোলনে নেতারা দাবি করেন মিঠু ভাই আওয়ামী আমলে দীর্ঘদিন কারা নির্যাতিত বিএনপির পরিক্ষিত সৈনিক। বারবার কারাবরণকারী মজলুম নেতা মিঠু ভাই। যখন বিএনপি পরিচয়ে কেউ কথা বলার ছিল না তখন মিঠু ভাই ছিল উত্তরা বিএনপির একমাত্র ভরসা। আমরা এস এম জাহাঙ্গীর ও মিঠু ভাইয়ের নেতৃত্বে গত আওয়ামী ফ্যাসিবাদের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়ে বিএনপিকে আগলে রেখেছি। আজকেও মিঠু ভাই নির্যাতিত। অন্তর্বর্তীকালীন সরকার থেকে বারবার বলা হলেও গত ফ্যাসিবাদের আমলের যত মামলা আছে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু অতি দুঃখের সাথে জানাতে হয় ফ্যাসিবাদের আমলের মামলায় আমাদের নেতা মিঠু ভাই গ্রেফতার হয় কিভাবে? আমরা দ্রুত সময়ের মধ্যে আজমল হুদা মিঠু ভাইকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।