প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৫:৫১:৫৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী’র আঘাতে তফির উদ্দিন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর দেড় টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তফির উদ্দিন ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জাহানারা স্বামীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















