প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৫ , ১০:১৯:৫৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার পূর্ব কড়াতীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ মাসুদ রানা (৩৫)। তিনি কাচারীপাড়া এলাকার বাসিন্দা; পিতা-মোঃ ফয়জার রহমান ও মাতা মোছাঃ আঞ্জুয়ারা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর রাজিবপুর থানা পুলিশের একটি টিম পূর্ব কড়াতীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ আসাদ মেকার এর বাড়ির সামনে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিল মাসুদ রানা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
স্থানীয়দের মতে, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের আইনগত পদক্ষেপ আরও জোরদার হওয়া প্রয়োজন।।




















