সারাদেশ

মেহেরপুরে নরমাল ডেলিভারিতে মা ও নবজাতককে শুভেচ্ছা উপহার প্রদান

  মেহেরপুর প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৭:৫১:২৮ প্রিন্ট সংস্করণ

নরমাল ডেলিভারিকে উৎসাহিত করা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নিয়মিতভাবে মা ও নবজাতকের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারির মাধ্যমে সদ্য সন্তানের জন্ম দেওয়া এক মা ও তার নবজাতকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার প্রদান করেন মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা।

এ সময় তিনি বলেন, “নরমাল ডেলিভারি মা ও শিশুর স্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে নিরাপদ ও উপকারী। সচেতনতা বৃদ্ধি এবং মা’দের নরমাল ডেলিভারিতে উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

সংশ্লিষ্টরা জানান, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং নরমাল ডেলিভারির হার বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও খবর

Sponsered content